West Bengal Election 2021: শোভন-রবীন্দ্রনাথ-রন্তিদেব, প্রার্থী তালিকা ঘিরে BJP-র পরপর অস্বস্তি

প্রার্থী তালিকা ঘোষণা হতেই ত্রিমুখী অস্বস্তিতে বিজেপি (BJP)। প্রার্থী তালিকায় নাম না থাকায় বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banejee)। গত সোমবার তৃণমূল ছেড়ে এসে রবিবারই প্রার্থী হয়ে যাওয়ায় সিঙ্গুরের রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল বিজেপির একাংশ। প্রার্থী তালিকায় নাম থাকা সত্ত্বেও প্রথমে প্রার্থী হতে না চেয়ে দলের অস্বস্তি বাড়ালেন বিজেপির রন্তিদেব সেনগুপ্ত। পরে অবশ্য ভোটে দাঁড়াতে রাজি হলেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola