West Bengal Election 2021: 'মুখ্যমন্ত্রীর ছেড়ে যাওয়া আসন, তাই অ্যাডভান্টেজ আমারই', ভবানীপুরে প্রচারে বললেন শোভনদেব

সকাল সকাল প্রচারে বেরিয়েছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের (Bhabanipur Vidhan Sabha constituency) তৃণমূল (TMC) প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। নিজের পাড়া হওয়ায়, কার্যত পাড়ার ছেলের মতোই বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন তিনি। শোভনদেব চট্টোপাধ্যায় জানান, "এই এলাকার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। এইসব জায়গায় বিভিন্ন কাজে, আড্ডাতে আমি বারবার এসেছি। তাঁরা জানেন আমি কীরকম। আমি খুব আশাবাদী যে এখানে আমি ভালো ফল করব।" 'মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ছেড়ে যাওয়া আসন হওয়ায় অনেকটাই অ্যাডভান্টেজ', জানালেন বর্ষীয়ান এই নেতা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola