West Bengal Election 2021: 'খুব ভাল সাড়া পাচ্ছি', প্রচারে বেরিয়ে বললেন Srabanti Chatterjee
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2021 11:09 AM (IST)

রবিবাসরীয় সকালে প্রচারে নেমে পড়েছেন শাসক থেকে বিরোধী দুই দলের প্রার্থীরাই। বিজেপি (BJP) প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ( প্রচারে বেরিয়ে পড়েছেন। বেহালার ঘোলসাপুর বাজার এলাকায় প্রচার করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে করেন প্রচার। দলে যোগ দিয়ে এবারই প্রথম নির্বাচনে দাঁড়িয়েছেন টলিউড তারকা। তাঁর লড়াই তৃণমূলের (TMC) হেভিওয়েট প্রার্থী তথা বিদায়ী বিধায়ক প্রার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)সঙ্গে। শ্রাবন্তী বলেন, "খুবই ভাল সাড়া পাচ্ছি। সবাই অনেক আশীর্বাদ করছেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে লড়াই কঠিন নয়। বেহালায় অনেক সমস্যা রয়েছে। এবার মনে হচ্ছে আসল পরিবর্তন আসবে।"