West Bengal Election 2021: 'যাঁরা এতদিন নন্দীগ্রামে শহিদদের ভুলে ছিলেন তাঁরাই এখন ভোট চাইতে এখানে বারবার আসছেন', নন্দীগ্রামে মমতাকে আক্রমণ শুভেন্দুর

নন্দীগ্রাম দিবসে শহিদ-আবেগে শান। আবেগে শান দিতে মরিয়া তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। শহিদ স্মরণে বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। শুভেন্দু অধিকারী বলেন, "শহিদ বেদীতে মাল্যদান করলাম ও নতমস্তকে প্রণাম নিবেদন করলাম। ১৪ জন শহিদ হয়েছিলেন এই দিনেই। তাঁদের স্মৃতিতেই আজকের দিন। তাঁদেরকে আমরা কখনওই ভুলব না।" নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করে বলেন, "যাঁরা এতদিন নন্দীগ্রামে শহিদদের ভুলে ছিলেন তাঁরাই এখন ভোট চাইতে এখানে বারবার আসছেন।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola