West Bengal Election 2021: ভাঙা পায়েই খেলার ডাক মমতার, ‘মানুষ সব দেখছে’, কটাক্ষ শুভেন্দুর

পায়ে প্লাস্টার। তাই নিয়েই রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হুইলচেয়ারে করে দলের মিছিলে সামিল হলেন তৃণমূল নেত্রী। গেলেন সাড়ে ৪ কিলোমিটার। এভাবেই বাংলা ঘুরবেন, জানালেন তৃণমূলনেত্রী। লাভ হবে না, ভোটে যোগ্য জবাব দেবে মানুষ, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)। রবিবার হুইলচেয়ারে বসেই মেয়ো রোড থেকে হাজরা পর্যন্ত র‍্যালিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। প্লাস্টারে মোড়া বাঁ পা, পায়ে বিশেষ চটি। নেত্রী জানালেন, আপাতত এভাবেই ভোটের প্রচার সারবেন তিনি। ‘মানুষের ওপর ছেড়ে দিন, মানুষ সব দেখছেন’, কটাক্ষ শুভেন্দুর (Suvendu Adhikari)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola