West Bengal Election 2021: '২ মে-র পর সব বন্ধ হয়ে যাবে', কেশপুরে BJP প্রার্থীর গাড়িতে 'হামলা' প্রসঙ্গে শুভেন্দু

পশ্চিম মেদিনীপুরের কেশপুরের (Keshpur) বিজেপি (BJP) প্রার্থীর গাড়িতে হামলা। গাড়ি ভাঙচুরের অভিযোগ। আক্রান্ত এবিপি আনন্দর গাড়ি-সহ একাধিক সংবাদমাধ্যমের গাড়ি। বুথে ঘোরার সময় বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনারের গাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এপ্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "আমার ওপর কোনও হামলা হয়নি। প্রত্যেকটা বুথে আমার যাওয়ার কারণ আছে। আধাসেনা রয়েছে, কিছু করতে পারছে না। আমি এদেরকে চিনি। আমাকে রোজ করে, আমার অভ্যাস হয়ে গেছে। ২ মে অবধি তো, তারপর আর কিছু হবে না।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola