West Bengal Election 2021: 'বেগম হারছে, বিকাশ জিতছে', নন্দীগ্রামে বুথ ঘুরে দাবি শুভেন্দুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2021 12:51 PM (IST)
আজ বিভিন্ন বুথ পরিদর্শন করে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "বেগম হারছে, বিকাশ জিতছে। এই জমির সঙ্গে কঠিনভাবে যুক্ত আমি। মানুষকে বিশ্বাসের সম্পর্ক আমার সঙ্গে আছে। এখনও অবধি কোনও বড় ঘটনা ঘটেনি। অনেক চেষ্টা হয়েছে তবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে।" তিনি বলেন, "তৃণমূলের (TMC) তো এজেন্টই নেই। ৭০-৮০টা বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি।"