West Bengal Election 2021: বঙ্গ রাজনীতিতেও ঢুকে পড়ল 'পাকিস্তান-প্রসঙ্গ', সৌজন্যে শুভেন্দু অধিকারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Mar 2021 08:32 AM (IST)

'এখানে মিনি পাকিস্তান (Mini Pakistan) তৈরি হয়েছে। যারা পাকিস্তান জিতলে বাজি ফাটায়, আপনারা কি চাইবেন পাকিস্তান জিতুক, না ভূমিপুত্র', এই নিয়ে প্রথমবার বাংলার ভোটে ঢুকে পড়ল পাকিস্তান। সৌজন্যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রচার। সোমবার পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় পাকিস্তানের প্রসঙ্গ। যা নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল (TMC)। বাংলায় নতুন হলেও বিজেপি নেতাদের পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনার ঘটনা নতুন নয়।