West Bengal Election 2021: 'প্রথম দু'দফায় ৬০টি মধ্যে ৫০-এর বেশি কেন্দ্রে জিতবে BJP', বারুইপুরে দাবি অমিতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Apr 2021 06:08 PM (IST)

একাধিক জনসভার পর শুক্রবার বারুইপুরে রোড শো করেন অমিত শাহ (Amit Shah)। এদিন বারুইপুরে রবীন্দ্রভবনের বিপরীত দিক থেকে এই রোড শো শুরু হয়। তিনি বলেন, 'নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জিতবেন। প্রথম দুই দফার নির্বাচনে ৬০টি কেন্দ্রের মধ্যে ৫০-এর বেশি কেন্দ্রে বিজেপি জিতবে। প্রত্যেক দফায় আমরা তৃণমূলের থেকে ভালো ফল করব। দক্ষিণ ২৪ পরগনাতেও বিজেপি বড় ব্যবধানে জিতবে।'