West Bengal Election 2021: বাংলার ভোটে ফিরল 'পাকিস্তান', খোঁচা শুভেন্দুর

"অঞ্চলে অঞ্চলে ছোট ছোট পাকিস্তান। পাকিস্তান জিতলে বোমা ফাটায়। এদের হাতে ছাড়বেন কি না ভাবতে হবে।" নন্দীগ্রামের সভায় তৃণমূলকে (TMC) আক্রমণ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এই নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "উনি খুব কুৎসিতভাবে ধর্মীয় মেরুকরণ করতে চাইছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উনি যে বিজেপি হঠাও দেশ বাঁচাও বলে যে স্লোগান দিয়েছেন সেটা নন্দীগ্রামের প্রতিটি মানুষের মনে রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণে উস্কানি দিয়ে ভোট ভাগের চেষ্টা হচ্ছে। নন্দীগ্রামের মানুষ এই অপচেষ্টা প্রতিহত করবেন।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola