WB Election 2021: মিনাখাঁয় বিদায়ী তৃণমূল বিধায়কের স্বামীর গাড়ি লক্ষ্য করে বোমা-গুলি চালানোর অভিযোগ

মিনাখাঁ বিধানসভার পুরাতন কামারগাথি এলাকায় ভোট-পরবর্তী হিংসা। বিদায়ী তৃণমূল বিধায়কের স্বামীর গাড়িতে হামলা। গাড়ি লক্ষ্য করে বোমা-গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল পুরাতন কামারগাথি এলাকায় তৃণমূলের পোলিং এজেন্ট আক্রান্ত হওয়ার খবর পেয়ে সেখানে যান মিনাখাঁর বিদায়ী তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের স্বামী ও হাড়োয়া ব্লকের তৃণমূল সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডল। অভিযোগ, ফেরার পথে, তাঁর গাড়িতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তবে কেউ আহত হননি। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola