West Bengal Election 2021: সব দফায় ৭২ ঘণ্টা আগে শেষ হবে প্রচার, নতুন নির্দেশিকায় জানাল নির্বাচন কমিশন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2021 08:14 PM (IST)

বাকি সব দফাতেই ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে নির্বাচনী প্রচার। শুক্রবার এমনই নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। সন্ধ্যা ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত কোন মিটিং-মিছিল করা যাবে না। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আজ থেকেই নতুন নির্দেশিকা কার্যকর হবে। এর আগে শুধুমাত্র পঞ্চম দফায় ৭২ ঘণ্টা আগে প্রচার শেষের নির্দেশ দিয়েছিল কমিশন। নতুন নির্দেশে বাকি ৪ দফায় সেই নিয়ম পালন হবে।