West Bengal Election 2021: 'রেশন আপনাদের অধিকার, ভিক্ষা নয়', মমতার দুয়ারে সরকারকে খোঁচা মিঠুনের

নোয়াপাড়ায় (Noapara) বিজেপির (BJP) হয়ে প্রচার সভায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সভামঞ্চ থেকে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে তৃণমূল সরকারকে (TMC) কটাক্ষ করলেন তিনি। তিনি বললেন, ‘দিদি বলেছেন বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবেন। এটা একটা ভাঁওতা। ওরা দিতে এলেও কিন্তু আপনারা নেবেন না। রেশন আপনাদের অধিকার, ভিক্ষা নয়। ভিক্ষা নেবেন না। রেশন দোকানে গিয়ে নিজের অধিকারের জিনিস ওজন করে মেপে নেবেন। কম হলে অভিযোগ করবেন’।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola