West Bengal Election 2021: ভোটে লড়ার জন্য নন্দীগ্রামের থেকে ভালো কেন্দ্র আর হতে পারে না: মমতা

নন্দীগ্রামের (Nandigram) বাঁশুলিচকে নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'আমি সংবিধানের শপথ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছি। আমার নামে রটিয়েছিল যে আমি দু'টো জায়গা থেকে নির্বাচনে লড়ব। সংগ্রামের আর এক নাম নন্দীগ্রাম। আমার জন্য নন্দীগ্রামের থেকে ভালো কেন্দ্র আর হতে পারে না।' তিনি জানান, 'আমি আমার বইতে গদ্দারদের কথা লিখিনি। গদ্দাররা আমার দলে ছিল তখন, কিন্তু আসলে তারা ছিল না। নব সামন্ত এখন গদ্দারের ডানহাত হয়েছে। তাকে কয়েকটা এলাকা দখল করার দায়িত্ব দিয়েছে। আমি দখল করতে দেব না। গুণ্ডাদের শাস্তি দিতে হবে। আমার দলের কর্মীদের আক্রমণ করছে। আমার পায়ে বহিরাগত গুণ্ডাদের দিয়ে আঘাত করেছে। বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নন্দীগ্রামের মানুষকে ভয় দেখাচ্ছে। বহিরাগতদের ঢুকতে দেবেন না।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola