West Bengal Election 2021: করোনা রুখতে নির্দিষ্টভাবে কোনও প্রস্তাব আসেনি, সর্বদল বৈঠকের পর জানাল সংযুক্ত মোর্চা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2021 05:02 PM (IST)

রোজই করোনা (Corona) সংক্রমণে নতুন রেকর্ড গড়ছে দেশ। রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। করোনা আবহে কীভাবে হবে বাকি দফার নির্বাচন, সেই নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে একটি সর্বদল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে সংযুক্ত মোর্চার (United Front) তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশন নির্দিষ্টভাবে কোন প্রস্তাবনা এখনও দেয়নি। করোনা রুখতে পুরনো সার্কুলারগুলিই আছে। আমাদের রাজনৈতিক দলের বিরুদ্ধে কোন নির্দিষ্ট অভিযোগ নেই। তাঁরা নির্বাচন কমিশন যে নির্দেশগুলি দেবে তা মানবেন বলে জানিয়েছেন।