West Bengal Election 2021: 'ছেড়ে কথা বলব না, পুরো তদন্ত হবে', শীতলকুচিকাণ্ড নিয়ে মমতার হুঙ্কার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Apr 2021 07:40 PM (IST)

সোমবার জনসভার শীতলকুচিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'শীতলকুচিতে পরিকল্পনা করে গুলি চালানো হয়েছে। ঘটনার সম্পূর্ণ তদন্ত হবে। ঘটনার আগে কার সঙ্গে কে বৈঠক করেছে সব সামনে আসবে। যারা গুলি চালিয়েছিল সিআইএসএফ থেকে তাঁদের নাম বের করেছি। ছেড়ে কথা বলব না, পুরো তদন্ত হবে।'