West Bengal Election 2021: রাজপুর-সোনারপুরে ফোন করে ডেকে ৪ তৃণমূল কর্মীকে 'মারধর', গোষ্ঠীদ্বন্দ্ব বলল BJP

দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার এলাকায় এক নম্বর ওয়ার্ডে চারজন তৃণমূল (TMC) কর্মীকে  বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। আহতদের পরিবার সূত্রে খবর, তাদের ফোন করে ডেকে আনা হয়। গতকাল রাতে জলপোল এলাকায় ওই ঘটনাটি ঘটেছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। উল্টে গেরুয়া শিবিরের তরফে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তোলা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola