West Bengal Election 2021: নদিয়ার করিমপুরে BJP-র সমর্থকদের ভোট দিতে 'বাধা', অভিযোগ TMC-র বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2021 03:12 PM (IST)

৬ষ্ঠ দফার নির্বাচনের দিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন অংশে রাজনৈতিক হিংসা অব্যাহত। ভোটারদের ভয় দেখানো ও ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বেশ কিছু কেন্দ্রে। নদিয়ার (Nadia) করিমপুরে (Karimpur) বিজেপি (BJP) সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি সমর্থক পরিবারকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।