West Bengal Election 2021: বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় বিজেপির র্যালি থেকে হামলার অভিযোগ তৃণমূলের, পাল্টা গুলি চালানোর দাবি গেরুয়া শিবিরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2021 10:50 PM (IST)

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় বিজেপির র্যালি ঘিরে উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, র্যালি থেকে তাদের ওপর হামলা চালায় বিজেপি। তবে এই অভিযোগ উড়িয়ে তাদের উপরেই পাল্টা হামলার দাবি করেছে গেরুয়া শিবির।