West Bengal Election 2021: ভোটের আগের রাতে সবংয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2021 09:10 AM (IST)

ভোটের আগের রাতে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের (Sabang) বিষ্ণুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সংঘর্ষে জখম বেশ কয়েকজন বিজেপি (BJP) ও এক তৃণমূল (TMC) কর্মী। তৃণমূলের অভিযোগ, রাতে ক্যাম্প অফিস সাজানোর সময় হামলা চালায় বিজেপি কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ তোলে বিজেপি। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৩ বিজেপি কর্মীকে আটক করায় সকালে থানায় যান সবংয়ের বিজেপি প্রার্থী অমূল্য মাইতি।