West Bengal Election 2021: পুলিশের সামনেই বিজেপি-তৃণমূল সংঘর্ষ, রণক্ষেত্র ইলামবাজার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2021 03:32 PM (IST)

তৃণমূল-বিজেপি (BJP, TMC) সংঘর্ষে উত্তপ্ত ইলামবাজার (Ilambazar)। ইলামবাজারে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভীত-সন্ত্রস্ত ভোটারদের বুথে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Gangully)। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। শুরু হয়ে যায় হাতাহাতি। চলে লাথি। পুলিশের সামনেই মারধর, হাতাহাতি। ছোড়া হয় পাথরও। তৃণমূলের অভিযোগ, বোলপুরের বিজেপি প্রার্থীই গোলমাল পাকাচ্ছেন। অভিযোগ অস্বীকার করেন বিজেপি প্রার্থী। এরপরই কমিশনে নালিশ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় বাহিনী।