West Bengal Election 2021: ভোট মিটতেই অশান্ত ডোমজুড়, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বাড়ি ভাঙচুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Apr 2021 12:51 PM (IST)

ডোমজুড়ে তৃণমূল ও বিজেপি সংঘর্ষ, বাড়ি ভাঙচুর। গতকাল রাতে তৃণমূল (TMC) কর্মীদের পিকনিক চলাকালীন সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত আটজন। বিজেপির (BJP) বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। আবার তৃণমূলের বিরুদ্ধেই পাল্টা হামলার অভিযোগ তুলেছে বিজেপি। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ।