WB Election 2021: ভোটের আগে দুবরাজপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম ২

ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে উত্তপ্ত দুবরাজপুর বিধানসভার বোধগ্রাম। বিজেপির অভিযোগ, প্রচার সেরে চায়ের দোকানে বসে গল্প করার সময় বাঁশ-লাঠি নিয়ে তাদের কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারধরে দুই বিজেপি কর্মী আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, এই এলাকা তাদের শক্ত ঘাঁটি। তাই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এলাকা অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। এনিয়ে নির্বাচন কমিশনে নালিশও জানিয়েছে শাসকদল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola