West Bengal Election 2021: প্রচারে ভোটারদের 'হুমকি' দাবি বিজেপির, পাল্টা কৌশানির, ভিডিও ঘিরে বিতর্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2021 10:09 AM (IST)

কৌশানী মুখোপাধ্যায়ের একটি ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক চরমে। তৃতীয় দফা ভোট গ্রহণের আগে তা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee) বলছেন ঘরে সবার মা-বোন আছে, তাই প্রত্যেকে যেন ভোটটা ভেবে দেয়। আখেরে তিনি ভোটারদের হুমকি দিচ্ছেন, দাবি বিজেপির, কৌশানীর পাল্টা দাবি ভিডিও বিকৃতির। এবিপি আনন্দ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।