West Bengal Election 2021: ইস্তেহারে এবার ন্যূনতম রোজগারে জোর TMC-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Mar 2021 08:41 AM (IST)

তৃণমূলের (TMC) ইস্তেহারেও (Manifesto) এবার ন্যূনতম রোজগারের প্রতিশ্রুতি। বুধবার দলের ইস্তেহার প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ক্ষমতায় এলে সাধারণ পরিবারকে মাসে ৫০০ টাকা এবং এসসি-এসটি-ওবিসি পরিবারকে মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। যদিও বিরোধীদের গলায় এই নিয়ে কটাক্ষের সুর। বিধানসভা ভোট শুরুর ১০ দিন আগে ঝুলি থেকে মোক্ষম অস্ত্র বের করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রত্যেক পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য প্রকল্প। স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পে রাজ্যের সমস্ত মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমার সুযোগ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।