West Bengal Election 2021: 'হার বুঝেই ভয়ের রাজনীতি TMC-র', আশ্রমিককে গৌতম দেবের 'হুমকি' প্রসঙ্গে সুজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Apr 2021 07:10 PM (IST)

প্রচারে বেরিয়ে প্রকাশ্যে হুমকি দিলেন গৌতম দেব (Gautam Deb)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) তাঁর ভিডিও। এই ভিডিও-র বিষয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী গৌতম দেব প্রচারে বেরিয়ে ঠাকুরনগরের (Thakur nagar) এক আশ্রমিককে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। অভিযোগ, তৃণমূলের বিরোধিতা করলে উচ্ছেদ করার হুমকি দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে যাদবপুর কেন্দ্রের সিপিএম (CPM) প্রার্থী সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, ‘তৃণমূল যে ভোটে হারবে তা বুঝে গেছে। সহ্য করতে পারছে না বলে ভয় দেখাচ্ছে। তৃণমূল আর বিজেপি (BJP) মিলে বাংলার সর্বনাশ করছে।’