West Bengal Election 2021: ভোটের শুরুতেই অশান্ত বীজপুর, মাথা ফাটল তৃণমূল নেতার

ভোট শুরু হতে না হতেই বীজপুরে (Bizpore) অশান্তির খবর। কাঁচরাপাড়ায় তৃণমূল (TMC) নেতাকে মার। মাথা ফাটানোর ঘটনা। বিজেপির (BJP) বিরুদ্ধে মারধরের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। কাঁচরাপাড়ার ২০ নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে। জমায়েত ঘিরে দু'পক্ষের বচসা থেকে সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থানে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola