West Bengal Election 2021: মোদির 'দিদি দিদি' ডাক নিয়ে সরব তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2021 12:45 PM (IST)

আজ তৃণমূল (TMC) ভবনে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেত্রী শশী পাঁজা। তিনি বলেন, "মমতাকে অপমান করেছেন মোদি (Naredra Modi)। মহিলাদের অপমান করছেন প্রধানমন্ত্রী।" অন্যদিকে তৃণমূল প্রার্থী জুন মালিয়া বলেন, "শুধুমাত্র তৃণমূল নেত্রীকে অপমান করা হয়নি বাংলার সমস্ত মহিলাদের অপমান করা হয়েছে। তৃণমূল নেত্রীর হাত ধরেই গত ১০ বছরে নারীশক্তির উত্থান হয়েছে।"