West Bengal Election 2021: 'তৃণমূল কংগ্রেসের খেলা এবার শেষ হবে', বাংলায় প্রচারে এসে দাবি গৌতম গম্ভীরের

বিজেপি (BJP) প্রার্থীদের হয়ে জেলায় জেলায় প্রচারে গৌতম গম্ভীর (Gautam Gambhir)। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, বাঁকুড়ার সোনামুখি এবং হুগলির চুঁচুড়ায় সভায় যোগ দিলেন প্রাক্তন এই ক্রিকেটার। বাঁকুড়ায় রোড শো-তে গম্ভীর বললেন, ‘বাংলার মানুষের এই উৎসাহ দেখে বোঝা যাচ্ছে যে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন ২ রা মে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলা সোনার বাংলা হবে। এবার ২০০-র বেশি আসনে জিতবে বিজেপি (BJP)। তৃণমূল কংগ্রেসের (TMC) খেলা এবার শেষ হবে।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola