West Bengal Election 2021: কৃষ্ণনগরে কৌশানীকে ঘিরে 'জয় শ্রীরাম' স্লোগান, প্রার্থীর বিরুদ্ধে বহিরাগতদের আনার অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2021 02:41 PM (IST)

কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে (Koushani Mukherjee) ঘিরে বিজেপির (BJP) বিক্ষোভ। তৃণমূল (TMC) প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে ঘিরে 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়ার অভিযোগ উঠছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বহিরাগতদের এনেছেন, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। পরিকল্পনামাফিক বিক্ষোভ, দাবি তৃণমূল প্রার্থী কৌশানীর।