West Bengal Election 2021: লাভপুরে TMC-র পার্টি অফিস 'ভাঙচুর', কাঠগড়ায় BJP

বীরভূমের (Birbhum) লাভপুরে তৃণমূলের (TMC) পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিজেপির (BJP) বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ এনেছে তৃণমূল। তৃণমূলের দাবি, আচমকাই ১০০ থেকে ১৫০ জন বিজেপি কর্মী-সমর্থক এসে তাদের দলীয় কার্যালয়ে চড়াও হয়। পার্টি অফিসের সামনে থাকা মোটরবাইক, স্কুটার ভাঙচুর করা হয়েছে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশের সক্রিয়তা তেমন চোখে পড়েনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola