West Bengal Election 2021: গয়েশপুরে কেন্দ্রীয় বাহিনীর সামনেই BJP সাংসদ শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ TMC-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Apr 2021 05:03 PM (IST)

গয়েশপুরে তৃণমূল কংগ্রেসের (TMC) কার্যালয়ের সামনে ধুন্ধুমার। মারমুখী তৃণমূল কর্মীরা। তাঁদের সামলাতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে রয়েছেন শান্তনু ঠাকুর (Santanu Thakur)। তাঁর সামনেই লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, শান্তনু ঠাকুর সেখানে দুষ্কৃতীদের নিয়ে গেছেন। তাঁকে এলাকা ছাড়তে হবে বলেও দাবি জানায় তৃণমূল। এক মহিলার অভিযোগ, শান্তনু ঠাকুর তাঁকে চড় মেরেছেন। অন্যদিকে শান্তনু ঠাকুরের অভিযোগ, তৃণমূল কর্মীরা সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিলেন। তাই তিনি সেখানে পরিস্থিতি দেখতে যান।