West Bengal Election 2021: নির্বাচনকে সামনে রেখে এবার TMC-এর ভোটপ্রচারে 'দিদির ১০ অঙ্গীকার'

তৃণমূলের (TMC) ভোটপ্রচারে এবার 'দিদির ১০ অঙ্গীকার'। দেড় কোটি পরিবারের দুয়ারে মাসিক রেশন সরবরাহ। ৫০টি শহরে ২৫০ টি মা ক্যান্টিনে পাঁচ টাকায় খাবার। শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, ব্লক প্রতি একটি মডেল আবাসিক স্কুল। ৩০টি জেলা সদরে মেডিক্যাল কলেজ নির্মাণ। পাঁচ বছরে পাঁচ লক্ষ কোটি টাকার বিনিয়োগ। বার্ষিক পাঁচ লক্ষ নতুন কর্মসংস্থান। প্রথমবার বাংলায় প্রতি মাসে পরিবারের মাসিক আয় নিশ্চিত করতে প্রকল্প। ১ কোটি ৬০ লক্ষ যোগ্য পরিবারপিছু ৫০০ টাকা সাহায্য। বাংলায় যুবদের স্বাবলম্বী করতে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। চার শতাংশ সুদে ১০ লক্ষ টাকা সর্বোচ্চ ঋণ। সুখী কৃষক ও কৃষক বন্ধু প্রকল্পে ৬৮ লক্ষ কৃষককে সাহায্য। একরপিছু বার্ষিক ১০ হাজার টাকা সাহায্য। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola