West Bengal Election 2021: দেগঙ্গার পর শান্তিপুরেও চলল ‘গুলি’, জখম TMC সমর্থক ভর্তি হাসপাতালে, অভিযুক্ত BJP

পঞ্চম দফার নির্বাচনে শান্তিপুরে সকাল থেকেই অশান্তির খবর সামনে আসছিল। এবার শান্তিপুরেও চলল গুলি।  গুলি চালানোর অভিযোগ উঠেছে বিজেপির (BJP) বিরুদ্ধে। আহত তৃণমূল (TMC) সমর্থক শক্তিনগর হাসপাতালে ভর্তি। প্রথমে বোমাবাজি ও পরে গুলি চালানোর অভিযোগ করা হয়েছে। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মোটরসাইকেলে চড়ে এসে তাঁদের লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola