West Bengal Election 2021: ভোটার তালিকায় মৃত! সুতিতে ভোট না দিয়ে বাড়ি ফিরলেন তিন ভোটার

সপ্তম দফা ভোটের দিন মুর্শিদাবাদে (Murshidabad) ভোট দিতে গিয়ে দেখলেন তাঁদের নাম মৃত বলে উল্লেখ করা রয়েছে। এই অভিজ্ঞতার সম্মুখীন হলেন সুতি (Suti) বিধানসভা কেন্দ্রের তিন ভোটার। সুতি বিধানসভার হাতানিয়া অঞ্চলের ৭৪ নম্বর বুথের ঘটনা। এর জেরে স্বাভাবিকভাবেই ভোট দিতে পারলেন না তিন জন। তাদের মধ্যে একজন নতুন ভোটার, আরেকজন প্রবীণ ভোটার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola