West Bengal Election 2021: খড়গপুর সদরে এখনও অবধি শান্তিপূর্ণ ভোটগ্রহণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2021 08:53 AM (IST)

খড়গপুর সদরের খড়গপুর কলেজের মহিলা পরিচালিত বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। এর আগে মক পোল হয়। সকাল সকাল ভোট দিয়ে একজন জানালেন, "আলো ছিল না, তবে অন্যকিছু সমস্যা হয়নি।' মোটের ওপর স্বাভাবিকভাবেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। অন্যদিকে কাকদ্বীপ বাসস্ট্যান্ডের কাছে একটি ভোটকেন্দ্রে রয়েছে ৮ জনের কেন্দ্রীয় বাহিনী। সেখানে একজন গেরুয়া পাঞ্জাবী পরে লোক দেখা যাচ্ছে। যদিও তিনি বলেন, "এটা কোনও দলের প্রতীক নয়। আমি এই অভিযোগ মানছি না।"