West Bengal Election 2021: 'ভাঙা পায়েই আবার নবান্ন দখল হবে', মেয়ো রোডে হুঙ্কার Abhishek Banerjee-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2021 02:18 PM (IST)

আজ মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশ থেকে শুরু হল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) মিছিল। মিছিল শুরুর আগে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করে তাঁকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ভারতীয় জনতা পার্টির একাংশ করেছে তাকে ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাসী। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে লড়াইয়ের ময়দানে আন্দোলন চালিয়ে যাব। আমরা ভোটের ময়দানে ছিলাম, আছি, থাকব। নেত্রীর উপর আক্রমণ করে আমাদেরকে পিছিয়ে রাখা যাবে না। ভাঙা পায়েই লড়াই হবে। ভাঙা পায়েই আবার নবান্ন দখল হবে।"