West Bengal Election 2021: কমিশনে সম্পত্তির কী হিসেব দিয়েছেন ব্রাত্য বসু? আসুন দেখে নিই

পরিবর্তনের আগে থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গী। টানা দু'বার ভোট জিতে বিধায়ক, মন্ত্রী। কঠিন সময়ে দলের মুখপাত্রের দায়িত্ব। দমদম কেন্দ্র ধরে রাখতে চেনা ময়দানে ফের নেমেছেন ব্রাত্য বসু (Bratya Basu)। ২৪ মার্চ মনোনয়নের সঙ্গে জমা দেন হলফনামা। হলফনামা অনুযায়ী, গত অর্থবর্ষে ব্রাত্য বসুর আয় ছিল ৬ লক্ষ ১৯ হাজার টাকা। তাঁর স্ত্রী পৌলমী বসুর আয় ৯ লক্ষ ৪৯ হাজার ৫৪০ হাজার। মনোনয়ন পেশের সময় ৫২ বছরের তৃণমূল প্রার্থীর হাতে ছিল ৪০ হাজার টাকা এবং তাঁর স্ত্রীর হাতে ছিল ১০ হাজার টাকা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola