West bengal Election 2021: কেন নন্দীগ্রামে প্রার্থী হলেন? নিজেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Mar 2021 09:42 PM (IST)

একুশের বিধানসভা নির্বাচনে ভোল্টেজ লড়াই নন্দীগ্রামে। সম্মুখ লড়াইয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রয়েছেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও (Minakshi Mukherjee)। কিন্তু নন্দীগ্রাম থেকে কেন ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেয়াপাড়ার জনসভাই নিজেই সেই প্রশ্নের উত্তর দিলেন তৃণমূলনেত্রী।