West Bengal Election 2021: এবার কি BJP-র প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2021 03:38 PM (IST)

বাংলার ভোটে কি বিজেপির প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী? জল্পনা উস্কে কলকাতার ভোটার হচ্ছেন মিঠুন। বোনের ঠিকানায় ভোটার হচ্ছেন মিঠুন চক্রবর্তী। ভোটে কি বিজেপির প্রার্থী হচ্ছেন মিঠুন। শুরু হয়েছে জল্পনা। কলকাতার ভোটার হচ্ছেন মিঠুন চক্রবর্তী। বিজেপিতে কাশীপুর-বেলগাছিয়া এলাকায় মিঠুনের বোনের বাড়ি। এই বিষয়ে মিঠুনের বোন শর্মিষ্ঠা সরকার বলেন, "কাজের বাইরে যখনই দাদা কলকাতায় আসেন তখনই এই বাড়িতেই থাকেন। এটা দীর্ঘদিনের। উনি লড়বেন কি না তা আমার জানা নেই।"