West Bengal Election 2021: সত্যি কি শিল্পনগরী গড়ে উঠবে রঘুনাথপুরে?

জমি অধিগ্রহণ হয়েছিল। হাত বাড়িয়েছিল বেশকিছু সংস্থাও। কিন্তু এক দশকে শিল্পের অগ্রগতি হয়নি। নতুন করে শিল্পনগরী গড়ে তোলার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু শিল্প, স্বপ্ন হয়েই থেকে যাবে না তো? জানতে চাইছেন রঘুনাথপুরের জমিদাতারা।

রাঢ় অঞ্চল। রুক্ষ মাটি। কৃষিকাজ বলতে ধান আর আখ। তাও ধান নির্ভর করে বৃষ্টির উপর। পুরুলিয়ার ভৌগলিক অবস্থানটাই এমন যে শিল্পপতিদের টেনে আনা কার্যত কঠিন। তারপরও  রঘুনাথপুরে শিল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যর বাম সরকার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola