WB Election 2021: আমার পায়ে চোট করেছেন, এবার খুন করার প্ল্যান করবেন, বিজেপিকে তোপ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Apr 2021 02:23 PM (IST)

আজ মেমারিতে (Memari) নির্বাচনী সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘আমাকে কেন পরিচয় দিত হবে যে আমি হিন্দু না মুসলমান? এই বাংলায় আমাকে ধর্মের পরিচয় দিতে হয় বলে আমার লজ্জা লাগে। এই বাংলায় বাইরে থেকে গুণ্ডা আনছে দাঙ্গাবাজ বিজেপি (BJP)। বিজেপির এতো টাকা কোথা থেকে এলো? বিজেপি পরিকল্পনা করে আমার পায়ে আঘাত করেছে। এবার আমাকে খুন করার প্ল্যান করবে। কেউ ভয় দেখিয়ে ভোট দিতে বারণ করলে ভয় পাবেন না। ভোট না দিলে বাংলায় এনআরসি (NRC) করে নাম বাদ দিয়ে দেবে। কৃষকদের জন্য ৩টি কালো বিল পাস করেছে বিজেপি। বিজেপির হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে।’