West Bengal Election 2026: পর্ণশ্রীতে ২ RSS কর্মীকে মারধরের অভিযোগ TMC-র বিরুদ্ধে
West Bengal Election 2026: ভোট শেষ হতেই ফের উত্তপ্ত বেহালার (Behala) পর্ণশ্রী। পর্ণশ্রীতে ২ RSS কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাদের বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ারও অভিযোগ। দুই পক্ষের সংঘর্ষে মাথা ফাটে RSS কর্মী অভিজিৎ ব্রহ্মের। আক্রান্ত আর এক RSS কর্মী প্রসেনজিৎ ব্রহ্ম। থানায় গেলে চিকিৎসার ব্যবস্থা না করে আক্রান্তদেরই গ্রেফতার পুলিশের, অভিযোগ RSS-এর। ঘটনায় গ্রেফতার মোট ৫।
এদিকে গতকালই ভোটের পরেই গড়িয়ার পঞ্চসায়রে তুমুল উত্তেজনা ছড়ায়। যাদবপুর বিধানসভার অন্তর্গত এই এলাকার ১৫৩ নম্বর বুথের বিজেপি এজেন্টের অফিস ভাঙচুর চলে। বিজেপি এজেন্টের নির্মাণ সংস্থার অফিসে হামলা করে ভেঙে দেওয়া হয়েছে CCTV। ভেঙে চুরমার বিজেপি এজেন্টের গাড়িও। বিজেপি এজেন্ট শান্তনু সরকারের স্ত্রী-কেও হুমকি দেওয়ার অভিযোগ।