Dilip Ghosh: 'মনের থেকে হেরে গিয়েছে, খালি গণনা বাকি', ভোটের ফলপ্রকাশের আগের দিন বললেন দিলীপ ঘোষ

Continues below advertisement

সোমবার ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হবে। তার আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন, 'যে ডায়লগ গুলো আমরা আমাদের কর্মীদের দিতাম, যে সাবধানে থাকবে, শেষ পর্যন্ত থাকবে, ছাড়বে না... আজকে ওরা দিচ্ছে। তার মানে মনের থেকে হেরে গিয়েছে, খালি গণনা বাকি। ওরা অনেকেই বলে দিয়েছে আমরা সকালে যাব না। হাওয়া দেখে তারপর ঢুকবে।'

পড়ুন আরও খবর -ভুরিভুরি কারচুপি ও বেনিয়মের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বাতিল করা হল ভোট। ২৮৫টি বুথের সবকটিতেই পুনর্নির্বাচন হবে ২১ মে। ফল প্রকাশ হবে ২৪ তারিখ। বেনজির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আরও এক নজিরবিহীন ঘটনা। বাতিল করা হল দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয় এখানে। কিন্তু কারচুপির অভিযোগে পুরো বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচনের দাবি জানায় বিজেপি। শনিবার নির্বাচন কমিশন জানাল, গোটা ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট বাতিল হচ্ছে। সেখানে পুনরায় ভোট হবে ২১ মে। ফল ঘোষণা হবে ২৪ মে। শনিবার এই মর্মে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অর্থাৎ সোমবার একটি কেন্দ্র বাদ দিয়ে, ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হতে চলেছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola