West Bengal Election 2026: ফলতায় পুনর্নির্বাচন হবে? কাটেনি ধোঁয়াশা
West Bengal Election 2026: ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম কেন্দ্রে পুনর্নির্বাচন হচ্ছে। কিন্তু ফলতায় কী হবে? এখনও তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের ক্ষেত্রে পুনর্নির্বাচনের নির্দেশ দিলেও ফলতা নিয়ে এখনও কিছু জানায়নি নির্বাচন কমিশন। অন্যদিকে, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪টি বুথ এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভোট হচ্ছে ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪ ও ২৪৩ নম্বর বুথে। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০ থেকে ২৩২ নম্বর অর্থাৎ ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এপ্রসঙ্গে অধ্যাপক প্রতীপ চট্টোপাধ্যায় বলেন, "পুনর্নির্বাচন যে চাওয়া হয়েছে যা নিশ্চয় নিয়ম, বিধিনিষেধ মানা হয়নি সেই কারণেই এই দাবি। দক্ষিণ ২৪ পরগনা জেলা পশ্চিমবঙ্গের সমগ্র নির্বাচনী জেলাগুলির মধ্যে একটা কালো অধ্যায়ের সূচনা করল।"