West Bengal Election 2026: উনি এখানে থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
West Bengal Election 2026: শুক্রবার সাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রংরুমে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে গিয়ে তিনি বলেন, 'ওঁর এটা একটা বদঅভ্যাস আছে, ধর্না দেওয়া, বসা। যেহেতু ওঁর জন্য পাঁচ তারা হোটেলের ওয়াশরুম এসেছিল, ওটা বিজেপি (BJP) কর্মীরা তাড়িয়ে দিয়েছে। ওইজন্য ওঁকে পালাতে হয়েছে। নাহলে উনি পরিকল্পনা করে এসেছিলেন, এখানে যতক্ষণ না হারছেন ৪ তারিখে, ততক্ষণ বসে থাকতেন।' শেষমেশ স্ট্রংরুমের ভিতর থেকে কী ফল বেরিয়ে আসে, তা স্পষ্ট হবে সোমবার। এদিকে, স্ট্রং রুমের বাইরে কতক্ষণ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সাখাওয়াত মেমোরিয়াল নিয়ে কমিশনকে রিপোর্ট DEO বা জেলা নির্বাচনী আধিকারিকের, খবর সূত্রের। কেন সাখাওয়াত মেমোরিয়ালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঠিক কী হয়েছিল সেই সময়? রিপোর্ট দিলেন দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক। অন্যদিকে, পরিস্থিতি দেখতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে আসেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে আসেন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজাও। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখলেন জয়েন্ট সিপি ট্র্যাফিক।