West Bengal Election Result: দলবদলুদের টিকিট দেওয়ায় কি পদ্ম শিবিরের পরাজয়ের অন্যতম কারণ?

২০০ আসনের টার্গেট নিয়ে লড়াইয়ে নেমে দুই অঙ্কের গণ্ডিও টপকাতে পারল না বিজেপি (BJP)। কিন্তু এর জন্য দায়ী কে? তৃণমূল ছেড়ে আসা নেতাদের দলে নেওয়া এবং তাঁদের টিকিট দেওয়া নিয়ে কার্যত অসন্তোষের সুর শোনা গেছে রাজ্য বিজেপির নেতাদের একাংশে। গত কয়েকমাস ধরে প্রত্যেকদিন বাংলার আকাশে চক্কর কেটেছে দিল্লির কোনও না কোনও বিজেপি নেতার কপ্টার। নিয়ম করে প্রায় প্রতিদিনই রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah), জে পি নাড্ডা (JP Nadda), রাজনাথ সিংহ (Rajnath Singh), স্মৃতি ইরানির (Smriti Irani) মতো নেতারা-নেত্রীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola