West Bengal Elections 2021: ভোটের দিন ঘোষণার পরদিনই রাজ্যে মোতায়েন আরও ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরদিনই রাজ্যে আরও ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। বিহারের পাটনা থেকে বিশেষ ট্রেনে পাঠানো হয় সশস্ত্র সীমাবলের জওয়ানদের (Armed Force)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বাসন্তী বিধানসভা কেন্দ্রে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। শনিবার হাওড়ার (Howrah) বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনী। চ্যাটার্জিহাট থানা, বালি থানার বিভিন্ন জায়গায় রুটমার্চ হয়। প্রশাসন সূত্রে খবর, হাওড়া সদরে মোট ২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। আরও ২ কোম্পানি বাহিনী আসার কথা রয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola