West Bengal Elections 2021: বাংলায় আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

৮ মার্চের মধ্যে রাজ্যে আসছে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এমনই খবর রয়েছে নির্বাচন কমিশন সূত্রে। পূর্ব মেদিনীপুরে যাবে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে যাবে ৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পুরুলিয়ায় যাবে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং বাঁকুড়ায় যাবে ২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে ভোটের ঠিক আগের দিনই বোঝা যাবে যে মোট কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে বাংলায় মোতায়েন করা হল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola