West Bengal Elections 2021: মিছিল করে মনোনয়ন জমা দিলেন পাঁচ বাম প্রার্থী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Mar 2021 03:24 PM (IST)

আজ একসঙ্গে পাঁচ সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। বর্ণাঢ্য মিছিল করছে সিপিএম। আজ যাদবপুর বিধানসভা কেন্দ্রের বামপ্রার্থী সুজন চক্রবর্তী, কসবা বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী শতরূপ ঘোষ, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবদূত ঘোষ এবং বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমের শমিতা হর চৌধুরী, নীহার ভক্ত বর্নাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন।